বেনাপোল পোর্ট থানার বারোপোতা সীমান্ত’র কেষ্টপুর গ্রাম থেকে আজ সোমবার ভোরে ১টি বিদেশী পিস্তল ১টি বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বেনাপোলের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার কৃষ্ণ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্তের বারোপোতা এলাকার কেষ্টপুর গ্রামে অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র মজুদ করছে।
এমন সংবাদের ভিওিতে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তল ও ১টি বোমা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় বেনাপোল পোটর্ থানায় একটি মামলা হয়েছে।
এমএনজে





