১৫০ সেতুর পাশাপাশি ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের মাধ্যমে নির্মিত ১৪টি ওভারপাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এর বাইরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ মিরপুর ভেহিকল ইন্সপেকশন সেন্টার ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ডিটিসিএ নবনির্মিত ভবন উদ্বোধন করবেন তিনি।
একই সঙ্গে ময়মনসিংহের কেওয়াটখালী ও রহমতপুর সেতুর নির্মাণকাজ উদ্বোধন করবেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করবেন সরকারপ্রধান।
এমবি





