ঝিনাইদহে পৃথক অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে সদর থানা পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের আটক করে।
আটকরা হলেন-চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাপাতাল পাড়ার নজরুল ইসলাম (৪৬) ও একই উপজেলার আস্তুলাপাড়ার মোকছেদের ছেলে মুকুল হোসেন (২৮)।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের উপ-শহর পাড়ার নজের আলী সড়কে অভিযান চালায় সদর থানা পুলিশ। এসময় ১২০ বোতল ফেনসিডিলসহ নজরুল ইসলামকে আটক করা হয়।
প্রায় একই সময় চুয়াডাঙ্গা-কুষ্টিয়া বাসস্ট্যান্ড থেকে ১০ বোতল ফেনসিডিলসহ মকবুল হোসেনকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন বলেও জানান তিনি।
এআর





