ঝিনাইদহে পলাশ হোসেন (২৬) ও দেলোয়ার হোসেন দুলাল (৩০) নামে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার ডেফলবাড়ীয়া গ্রামের মাঠ থেকে সোমবার সকাল ৮টায় লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) আলতাফ হোসেন।
এআর
নিহত পলাশ পেশায় একজন কৃষক। সে সদরের পৌর এলাকার চরখাজুরা গ্রামের পৌর কমিশনার গোলাম মোস্তফার ছেলে। দুলাল একই গ্রামের নাছিম বিশ্বাসের ছেলে। সে পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে তারা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে সদর থানায় জিডি করা হয়েছে বলে তারা জানান।
ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) আলতাফ হোসেন জানান, জেলার সদর উপজেলার ডেফোলবাড়িয়া গ্রামের মাঠে সোমবার ভোরে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে পলাশ হোসেন ও দেলোয়ার হোসেন দুলালের লাশ উদ্ধার করে। তাদের দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এআর





