বেনাপোল চেকপোস্টে ৫৭ হাজার ৫০০ সৌদি রিযাল, ৮০০ রূপি ও ৪ হাজার ৬০০ বাংলাদেশী ট্কা’সহ কলিম উদ্দিন (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা।

আজ মঙ্গলবার সকাল ৮ টার সময ভারত থেকে পাসপোর্ট যোগে সে বাংলাদেশে প্রবেশ করে। সে উত্তর ২৪ পরগনা জেলার বেলঘড়িয়া থানার, ৬২ মেকেনজি রোড, কামার হাটি এলাকার মৃত মুসলিম শেখের ছেলে। তার পাসপোর্ট নম্বর- ৩২৪৭৬০৮।

বিজিবি জানায, বেনাপোল চেকপোষ্ট প্যাসঞ্জার এদেরটার্মিনাল থেকে ভারতীয এই পাসপোর্ট যাত্রী বের হয়ে যাওযার সময তার ব্যাগ তল্লাশি করে ৮ টি বেনারসি শাডী পাওযা যায। পরে ক্যাম্পে নিয়ে তার শরীর তল্লাশি করে ৫৭ হাজার ৫০০ সৌদি রিযাল, ৮০০ রূপি ও ৪ হাজার ৬০০ বাংলাদেশী মূদ্রা উদ্ধার করা হয।

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মনির হোসেন জানান, গোপন সুত্রে খবর পেয়ে বৈদেশিক মুদ্রা সহ ভারতীয মূদ্রা পাচারকারী আটক করা হয়। উদ্ধারকৃত সৌদি রিযাল, ভারতীয রূপি ও বাংলাদেশী টাকা’সহ তাকে বেনাপোল পোর্ট থানায সোপর্দ করা হবে।

নাছির/এমবি