মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় 'সিনটেক্স পলিমার' নামে একটি ফোম ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ৬টা ৫০
মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এরপর ত‍ারা রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে কারখানা ও পার্শ্ববর্তী বসত বাড়ির ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি মানিকগঞ্জ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

সাটুরিয়া থানার উপ-পরির্দশক (এসআই) আসলাম হোসেন জানান, কারখানার পেছনে শুক্কুরি বেগমের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ফোম কারখানায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি, ঘিওরের একটি ও ধামরাই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর শাহাদাত হোসাইন জানান, রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন কারখানায় ডাম্পিংয়ের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না।


এআই