যশোরে বিএনপি-জামায়াতের দুই নেতাকর্মীসহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতভর জেলার ৮টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটকদের মধ্যে বিএনপির এক ও জামায়াতের এক কর্মী রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি। আটকদের বুধবার বিকেলের মধ্যেই যশোর আদালতে পাঠানো হবে।
জেএ





