চট্টগ্রাম আর্চ দায়োসিসের প্রধান আর্চ বিশপ মজেস কস্তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোকবার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আর্চ বিশপ মজেস কস্তা।
৬৯ বছর বয়সী মজেস কস্তার জন্ম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া গ্রামে।
আর্চ বিশপ মজেস কস্তার মরদেহ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে পাথরঘাটা গির্জায় রাখা হবে। দুপুরে পাথরঘাটা এলাকার ক্যাথেড্রাল ধর্মপল্লীর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
এএস





