ব্রহ্মপুত্র নদে বেড়াতে গিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছেড়িমারা চর এলাকায় নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম রাসেল মিয়া (২৭)।
তিনি গাইবান্ধা সদর উপজেলার উত্তর বানিয়ারজান পুলিবন্দি গ্রামের দুদু মিয়ার ছেলে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
গাইবান্ধা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আহমেদ রাজিউর রহমান বলেন, রাসেল তার শিশুকন্যা তাসফিয়া আক্তারের জন্মদিন উপলক্ষে পরিবারের অন্য সদস্যদের নিয়ে নৌকা ভ্রমণে বের হন। গাইবান্ধা সদর উপজেলার ফজলুপুর ইউনিয়নের ছেড়িমারা চর এলাকায় নৌকা থেকে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন।
কেএইচ





