বেনাপোল পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২৯ হাজার ৯শ ইউএস ডলার জব্দ করেছে বিজিবি। তবে এসময় কাউকে আটক করতে পারেনি তারা।  

শুক্রবার সকালে বেনাপোল পুটখালি সীমান্তে ডলারগুলো উদ্ধার করা হয়।

২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল ইসলাম জানান, সকালে বেনাপোল পুটখালি সীমান্ত দিয়ে ডলারের একটি চালান ভারতে পাচার হচ্ছে জানতে পারে বিজিবি। এসময় সীমান্তে অভিযান চালানো হয়। বিজিবির উপস্তিতি টের পেয়ে পাচারকারীরা ডলার ফেলে পালিয়ে যায়। পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ২৯হাজার ৯শ ইউএস ডলার ।

সরকারি কোষাগারে উদ্ধার হওয়া ডলার জমা দেওয়া হবে বলে জানায় বিজিবি।

এমই/নাসের