রাজধানীর পুরান ঢাকার নবাবপুর এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের যে তলাটিতে (৫ম) আগুন লেগেছে সেখানে ছিল গ্যাসের সিলিন্ডার ও কেমিক্যালের গোডাউন। নিচতলায় হার্ডওয়্যারের দোকান।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার (পরিদর্শক) ফরহাদুজ্জামান বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
জেআই





