নওগাঁ জেলার সদর উপজেলায় হাঁসাইগাড়ী গ্রামে পরকিয়ায় বাধা দেওয়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামী ইসরাফিল তার স্ত্রী পারভীন আকতারকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন স্ত্রীর স্বজনরা।
গতকাল শনিবার মধ্যরাতে এ ঘটনার ঘটে। এদিকে এ ঘটনার পর থেকে স্বামী ইসরাফিলসহ পরিবারের সকল সদস্যই পলাতক রয়েছে। আজ রবিববার সকালে পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
গৃহবধূ পারভীন আকতারের স্বজনরা জানান, প্রায় ১০ বছর আগে নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ী গ্রামের রমজান আলীর ছেলে ইসরাফিলের সাথে একই ইউনিয়নের কাঠখৈর (হ্যামরাপাড়া) গ্রামের পারভীন আকতার (২৮) এর বিয়ে হয়। তাদের একটি সন্তান জন্মের পর স্বামী ইসরাফিল আরেকটি বিয়ে করে। এই বিয়ের পর থেকে নানা ভাবে স্ত্রী পারভিনের ওপর নির্যাতন চালায় ইসরাফিল।
তবুও সন্তানের দিকে চেয়ে স্বামীর ঘর সংসার করতে থাকে। দুজন স্ত্রী থাকার পরও পরকিয়ায় জড়িয়ে পড়ে স্বামী ইসরাফিল। এরই জের ধরে স্ত্রী পারভীন আকতারকে প্রায় মারপিট করত। গতকাল শনিবার মধ্যরাতে স্ত্রী পরকিয়ায় বাধা দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে পারভীনকে লোহার রড দিয়ে বেদম মারপিট করে ইসরাফিল। এতে মৃত্যু হয় পাভীনের।
পরে ওই রাতেই ইসরাফিলসহ তার পরিবারের সকলেই বাড়ি থেকে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা সদর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে নওগাঁসদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোরিকুল ইসলাম জানান, এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমই





