যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী দুই নারীসহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামের মৃত আয়নুল হকের স্ত্রী বিহারোন বেওয়া (৬৫), একই গ্রামের আজগর আলীর স্ত্রী সুফিয়া বেগম (৪২) এবং সুঘাট গ্রামের আজিজুল হকের ছেলে দেল হোসেন (৪০)।
শেরপুর থানার এএসআই জাহিদুল ইসলাম জানান, বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাহফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চোমরপাথালিয়া থেকে আসা অপর একটি সিএনজি চালিত অটোরিকশকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে একজন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও ২ জন মারা যায়।
জেএ





