রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক শামস্উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
দীর্ঘদিন ধরে তিনি দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আসর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে এবং পরে বিশ্ববিদ্যালয় গোরস্থানে তাকে দাফন করা হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে অধ্যাপক শামস্উদ্দীনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান গভীর শোক প্রকাশ করেছেন।
এ গুণী শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক রফিক আজাদ বলেন, অধ্যাপক শামস্উদ্দীনের মৃত্যুতে শুধু মার্কেটিং বিভাগই নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এক গুণী শিক্ষককে হারাল। তিনি বিভাগে যেকোন সমস্যা খুব সহজেই সমাধান করতেন।
তিনি আরো বলেন, তিনি শিক্ষা ও গবেষণা কার্যক্রমের যেভাবে অবদান রেখেছেন তা অনস্বীকার্য। কিন্তু দুঃখের বিষয় বিশ্ববিদ্যালয় থেকে তাকে তেমন কোনো স্বীকৃতি দেয়া হয় নি। মরহুরমের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





