ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল-অবরোধে নাশকতা চেষ্টা মামলায় আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি সেলিম পারভেজসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইআর





