বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌরশহর এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এলেঙ্গা পৌর আওয়ামী লীগ আয়োজিত এ আলোচানা সভায় সভাপতিত্ব করেন এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ খান।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আবু নাসের, কালিহাতী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, টাঙ্গাইল জেলা যুবলীগের সহ-সভাপতি খান আহম্মেদ শুভ।

এসময় কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক আফাজ উদ্দিন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবর খান, টাঙ্গাইল জেলা যুবলীগের সহ-সভাপতি সম্পাদক মোশারফ হোসেন মুছা, কালিহাতী উপজেলা যুবলীগের আহবায়ক নুরুন্নবী সরকার, এলেঙ্গা পৌর যুবলীগের আহবায়ক আব্দুল জলিল, কালিহাতী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সোবহান তালুকদার শুভ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা। এর আগে সকালে শামছুল হক বিশ্ববিদ্যালয় কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, গণভোজ, দোয়া মাহফিল, শোকর‌্যালি ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

এআর