রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মুক্তা রাণী (২৩) নামে এক নারী পুলিশ কন্সটেবল নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার ছেলে অর্জন সরকার।
বুধবার দুপুরে খিলগাঁও রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুক্তার স্বামীর নাম অনিক সরকার। অনিক নিজেও পুলিশে কন্সটেবল হিসেবে কর্মরত। তাদের বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জে।
মুক্তার ভাই জানান, তারা ১৪ তারিখে মোহনগঞ্জ গিয়েছিলেন। আজ তারা ট্রেনে ফিরছিলেন। দুপুরে ট্রেনটি খিলগাঁও রেলগেট এলাকায় পৌঁছলে মুক্তা ও তার ছেলে অর্জন ট্রেন থেকে নামেন। এসময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান মুক্তা।
গুরুতর আহত অবস্থায় অর্জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারী পুলিশ নিহত
রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মুক্তা রাণী (২৩) নামে এক নারী পুলিশ কন্সটেবল নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার ছেলে অর্জন সরকার। বুধবার দুপুরে খিলগাঁও রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।





