খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেখা মল্লিক (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (০৬ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

রেখা মল্লিক যশোরের কেশবপুর উপজেলার চিত্ত মল্লিকের স্ত্রী।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সমন্বয়কারী আবাসিক ফিজিশিয়ান ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত শনিবার রেখা মল্লিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। এছাড়াও কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন তিনি। রোববার রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৬ রোগীর মৃত্যু হয়েছে।

এমবি