যশোরের বেনাপোল থানাধীন নামাজ গ্রাম থেকে এক কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়। রফিকুল ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নামাজ গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রফিকুলকে আটক করা হয়।
দুপুরে বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হচ্ছে।
কেএইচ





