জয়পুরহাটে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু যর গিফরী ও সেক্রেটারি ওমর আলীবসহ তিন জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

এঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে ছাত্রশিবিরের এই দুই নেতা নিখোঁজের ৯ দির পর গতকাল বৃহস্পতিবার তাদেরকে অস্ত্রসহ আটক দেখানো হয়েছিল। অস্ত্রসহ আটক দেখানোর ঘটনাকে নাটক দাবি করে সংগঠনটির পক্ষ থেকে নিন্দাও জানানো হয়েছিল।

এসএইচ