যশোর শহরের পৃথক দুই এলাকায় অভিযান চালিয়ে ৬০ গ্রাম হেরোইনসহ রেহানা বেগম (৪৫) এবং তানভীর ফয়সাল ওরফে জনি (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (০২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার ফরিদুল ইসলাম ওরফে খোকনের স্ত্রী রেহানা বেগম (৪৫) ও সিটি কলেজপাড়া ব্যাটারিপট্টি এলাকার খায়রুজ্জামানের ছেলে জনি (৩৬)।
যশোর সদর পুলিশ ফাঁড়ির শহর উপ-পরিদর্শক (টিএসআই) রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় রেহনা বেগমের কাছ থেকে ৪০ গ্রাম ও তানভীর ফয়সালের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) তাদের যশোর আদালতে পাঠানো হবে।
ইআর





