নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদীঘি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তের অভ্যন্তরে জাফর (৪৫) নামে বাংলাদেশি এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কয়েকজন সদস্য।

ঈদের আনন্দ করে ফেরার সময় ক্ষেতে কাজ করা অবস্থায় তাকে ধরে নিয়ে যায়।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। জাফর আলতাদীঘি গ্রামের মোকছেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে সীমান্তের জিরো পয়েন্ট পার হয়ে আলতাদীঘির শালবন জাতীয় উদ্যানে অস্ত্রসহ আসেন কয়েকজন বিএসএফ সদস্য। সেখানে তারা আগত বাংলাদেশিদের সঙ্গে ঈদের আনন্দ করেন।

বিকেলে ফিরে যাওয়ার সময় সীমান্ত এলাকার একটি ধানক্ষেত থেকে জাফরকে ধরে নিয়ে যান তারা। জাফর বাড়ির পাশে নিজের জমিতে ক্ষেতের কাজ করছিলেন।

আলাতাদীঘি জাতীয় উদ্যানের কর্মীরা জানান, বাংলাদেশ অভ্যন্তরে বিএসএফ সদস্য প্রবেশ করলেও সেখানে বিজিবির কেউ ছিলেন না।

এ বিষয়ে ৪৬ বিজিবির কমান্ডিং অফিসার রফিকুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে ওই এলাকায় বিজিবি সদস্য পাঠানো হয়েছে।

ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ