লক্ষীপুরের রায়পুরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন উত্তেজিত জনতা। এসময় পিক-আপ ভ্যান ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে সন্ধ্যা থেকে বিক্ষোভ করেন বিদ্যুৎ গ্রাহকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন। রাত ৮টার দিকে জনতা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এ সময় তারা বিদ্যুৎ অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর ও অফিসের সামনে থাকা একটি পিক-আপ ভ্যান ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রায়পুর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেইউ
রায়পুরে বিদ্যুৎ অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ
লক্ষীপুরের রায়পুরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন উত্তেজিত জনতা। এসময় পিক-আপ ভ্যান ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
বালু ব্যবসায়ীদের অফিসে ছাত্রদলের হামলা-ভাঙচুর
লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে ছয়টি ব্যবসায়ীর অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভের অনুসারী। এ হামলার ঘটনায় বালুমহালের একজন আহত হয়েছেন।
ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনায় নিয়ে রাজধানী ঢাকায় কার্যালয় স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। একই সঙ্গে দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা সম্প্রসারণ এবং সাইবার নিরাপত্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা
মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ওই ডিভাইস ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।
ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ। একইসঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
















