মাগুরা জেলা মৎস্য ভবনে অন্তত ৯টি হাতবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গ্যারেজে রাখা জেলা মৎস্য কর্মকর্তার জিপ গাড়িতেও আগুন দেয়া হয়। সোমবার রাতে দুর্বৃত্তরা এ হাতবোমা হামলা চালায়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র শেখর নন্দী জানান, তিনি ককটেলের শব্দ ও গ্যারেজে আগুনের কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। তবে, গাড়িতে কীভাবে আগুন লেগেছে – তা তিনি বলতে পারেন নি।
জেএ





