ফেনীর সোনাগাজীতে মুহাম্মদ হারুনুর রশিদ (২৫) নামে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৭ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চর লক্ষ্মীগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি মামলার ওয়ারেন্ট রয়েছে। হরতাল-অবরোধে নাশকতার সঙ্গে জড়িত ছিলেন তিনি।

হারুনুর রশিদ সোনাগাজী থানা পশ্চিম শিবিরের (সাংগঠনিক থানা) দফতর সম্পাদক ও ওই এলাকার নুরুল করিমের ছেলে।

সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমকে