নাশকতার আশঙ্কায় ঝিনাইদহ জেলা ছাত্রদলের সদস্য মিরাজুল ইসলাম মিরাজকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে সরকারি কে সি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক মিরাজুল ইসলাম কে সি কলেজ এলাকায় নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, নাশকতার আশঙ্কায় মিরাজুল ইসলাম নামের এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
কেএইচ





