রাজধানী ঢাকার মোহাম্মদরপুর থেকে দু'জনকে আটক করা হয়েছে। তারা জঙ্গী সংগঠনের সদস্য বলে দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দিবাগত রাতে আটক ওই দু'জনের কাছ থেকে তিনটি পিস্তলসহ বেশ কিছু গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উইংয়ের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ এস এম জাহাঙ্গীর আলম সরকার বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এআর





