অপহরণের তিন দিন পর সোহেল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ও চাটখিল উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী পূর্ব করপাড়া এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় বলে টাইমনিউজবিডিকে জানন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন।
তিনি বলেন, নিহত সোহেল চাটখিল উপজেলার আটগর এলাকার বাসিন্দা। গত বুধবার দুপুরে চাটখিল থেকে তিনি অপহরণের শিকার হন।
ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে ওই যুবককে অপহরণ করা হয়েছিল তা তাৎক্ষনিক জানাতে পারেননি তিনি।
এমআর





