দেশী-বিদেশী চিত্রশিল্পীদের শিল্পকর্ম পদর্শনীর মাধ্যমে রাজশাহী মহানগরীতে বরেন্দ্র আর্ট গ্যালারির শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্যালারির শুভ উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন।
ঢাকার বাহিরে প্রথম আর্ট গ্যালারি হিসেবে বরেন্দ্র গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাবির চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল মতিন তালুকদার, আরডিএর সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান, বিশিষ্ঠ কবি এএমএম আরিফুল হক, রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার শাহানা পারভীন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন, বরেন্দ্র আর্ট গ্যালারির সংগঠক আশরাফুল আলম রিশি।
শিল্পের মাধ্যমে ব্যক্তির মননশীলতার বিকাশ ঘটে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন বলেন, শিক্ষা ও প্রাচীন সভ্যতার প্রাণকেন্দ্র রাজশাহী মহানরী। এর আগে ঢাকার বাহিরে কোথাও আর্ট গ্যালারি ছিল না। বরেন্দ্র আর্ট গ্যালারির মাধ্যমে নগরী জীবনের পূর্ণতা পেল রাজশাহীবাসী।
এসময় রাবি উপাচার্য এ গ্যালারি পূর্ণাঙ্গ বিকাশ ও উত্তর উত্তর সফলতার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, আজ থেকে দুই বছর আগে বরেন্দ্র গ্যালারি প্রতিষ্ঠা করা হয়েছিল। ৬০ জন চিত্রশিল্পীর শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যামে আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার এ গ্যালারির উদ্বোধন করা হয়। এ চিত্র প্রদর্শনীতে ভারতের ২৫ জন ও বাংলাদেশের ৩৫জন চিত্রশিল্পী অংশগ্রহন করেন। এ প্রদর্শনী ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে।
ঢাকা,একে, ২৩ সেপ্টেম্বর. টাইমনিউজবিডি.কম,এসএইচ





