করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সরকারি হিসাবে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৮১৪ জন।
একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ২৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৯৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩০ হাজার ৯৪১ জন।
শনিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ২টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪২টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ২ লাখ ৩ হাজার ৬৬৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৪ লাখ ৪৭ হাজার ১৫৮টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২৭ লাখ ৫৬ হাজার ৫০৭টি।
দেশে এখনও পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৩৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ৯ জনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের রয়েছেন দুই জন করে, আর সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের রয়েছেন একজন করে।
এমবি





