রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, সংবিধানে সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে। তাই প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে হবে।

বুধবার বিকালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, স্টিফেন হকিং প্রতিবন্ধী হয়েও বিগব্যাং তথ্য দিয়ে বিশ্বকে অবাক করে দিয়েছে। ইংরেজ কবি জন মিলটন, হেলেন কিলার প্রতিবন্ধী হওয়া সত্তেও নিজ কর্মগুণে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন।

আব্দুল হামিদ বলেন, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের প্রতিবন্ধীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিবন্ধীরা এই সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের তথ্য ও প্রযুক্তিতে সমৃদ্ধ করতে পারলে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে এবং দক্ষ জনশক্তিতে পরিণত হবে।

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মুহসিন আলীর সভাপতিত্বে প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেএইচ