মাদারীপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ডাসার থানার পান্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়া এখনো পর্যন্ত বাসটির ৮জন যাত্রী নিখোঁজ রয়েছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মজুমদার মাহফুজুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের বাসটি পান্তাপাড়া গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
বাসটিতে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে বেশ কয়েকজনকে জনকে উদ্ধার করা হয়েছে। বাকি যাত্রীরা নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বাসটি উদ্ধারের চেষ্টা করছে।
মাদারীপুরের ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
এমএনজে
এমবি





