নির্বাচনকে ঘিরে পুলিশ কোনো স্বার্থান্বেষী মহলের টার্গেট হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে মন্তব্য করেছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বড়দিন উপলক্ষে মঙ্গলবার বনানী ২৭নং সড়কের ক্যাথলিক চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, নির্বাচন কমিশন প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে চাপে রাখতে কোনো কোনো দল নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলছে।
নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে চাপে রাখার কৌশল হিসেবে কোনো কোনো দল ও প্রার্থী অভিযোগ তুলছেন বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এবং বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোয় এ উদ্বেগ প্রকাশ করেন ডিএমপি কমিশনার।
এএস





