রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় মঞ্জুর হোসেন হোসেন (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে কারওয়ান মাছবাজার রেললাইনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত মঞ্জুর হোসেনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দি উপজেলায়।
মাছ ব্যবসায়ী সবুর উদ্দিন জানান, ময়মনসিংহ থেকে মাছ নিয়ে মঞ্জুর ও তিনি সকাল ৭টার দিকে কারওয়ান বাজারে আসেন। কারওয়ান বাজারে রেললাইনের উপর তারা মাছ নামাচ্ছিলেন।
হঠাৎ করে একটি ট্রেন এসে মঞ্জুরকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এমবি





