ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে দুই জামায়াত কর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে শৈলকুপায় ও কোট চাঁদপুর উপজেলায় দুই জামায়াত কর্মী রয়েছে।

গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।

এমএনজে