রাজধানীর খিলগাঁও এলাকায় আক্কাস আলী (৪০) নামে গাড়িচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। তিনি রিকশাচালক ছিলেন। থাকতেন মেরুল বাড্ডায়।
ভোরে আক্কাসের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয় খিলগাঁও থানা-পুলিশ। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।
পুলিশ জানায়, অজ্ঞাত কোনো গাড়ির চাপায় ওই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছিলেন।
আক্কাসের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তাঁর স্বজনেরা মর্গে এসে লাশ শনাক্ত করেছেন।
এমএম





