যশোরের বেনাপোল সীমান্তে ভারতে পাচার কালে ১৬টি স্বর্ণের বারসহ হানিফ আলী(৩৫) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) সদস্যরা।

সোমবার সকাল ১০টায় বেনাপল বাহাদুরপুর মোড় থেকে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি-২৬ এর লে.কর্ণেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ পাচারের সময় তাকে আটক করা হয়।

হানিফ আলী স্বর্ণ চোরাচালন চক্রের সঙ্গে জড়িত বলেও তিনি জানান।

এআই