রাজধানীর কুড়িল রেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবক (৩০) নিহত হয়েছেন। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৮টার দিকে ওই যুবক তাড়াহুড়ো রেল ক্রসিং পার হয়ে বিশ্বরোড়ে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, কুড়িল রেল ক্রসিংয়ে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনায়। ওই ক্রসিংয়ে রেলওয়ের কোনা কর্মচারী না থাকায় ও রেলওয়ে পুলিশের উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয়রা।
কুড়িল ক্রসিং সংলগ্ন চা দোকানদার হিমেল জানান, এখানে ফ্লাইওভার হওয়ার পর রেললাইনের দু পাশে লোহার পাত দিয়ে আটকে দেওয়া হয়েছে। এ ক্রসিং দিয়ে প্রতিদিন অন্তত ৫ হাজার মানুষ পারাপার হয়। ফলে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
খিলগাঁও এলাকার ব্যবসায়ী ফরহাদ রেজা বলেন, গাড়ি চলাচলের জন্য এখানে ফ্লাইওভার করা হয়েছে। এখন মানুষ পারাপারের জন্য ওভারব্রিজ করা জরুরি।
এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বলেন, রেল ক্রসিংয়ের বিষয়টি দেখবে রেলওয়ে বিভাগ। এখানে আমাদের করণীয় কিছু নেই।
ঢাকা,২০মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
জাতীয়
কুড়িলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর কুড়িল রেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবক (৩০) নিহত হয়েছেন। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৮টার দিকে ওই যুবক





