নগরীর খুলশি থানার জিইসি মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.আবছার (৩২) রাউজান উপজেলার গুজরা ছায়ানিপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

খুলশি থানার এস আই মো.ইলিয়াছ জানান, বুধবার সকালে জিইসি মোড় অতিক্রম করে ষোলশহর দু’নম্বর গেইটের দিকে যাচ্ছিলেন আবছার। জিইসি মোড়ের পর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অদূরে একটি কাভার্ড ভ্যান আবছারের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে আবছার ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর ওই সড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এএইচ