যশোরে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীসহ ৫৫ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতভর জেলার ৮টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটক নেতাকর্মীদের মধ্যে বিএনপির তিনজন ও জামায়াতের আট নেতাকর্মী রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি।

আটক ব্যক্তিদের বৃহস্পতিবার বিকেলের মধ্যেই যশোর আদালতে পাঠানো হবে।

জেএ