দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মো. হারুণ (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বীরগঞ্জ মোড়ে শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলম জানান, ওইদিন রাতে মোটরসাইকেলযোগে ব্যবসায়ী হারুণ ঠাকুরগাঁয়ের গড়েয়া বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রামের বাড়ি পঞ্চগড় উপজেলার দেবীগঞ্জ ফুলবাড়ী যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

ইআর