রাজধানীর উত্তরার একটি ড্রেন থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিনগত রাতে উত্তরা পূর্ব থানার সেক্টর-৪ রোড নং৬/এ’র ড্রেন থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
উত্তরা পূর্ব থানার ওসি আবু বকর মিয়া জানান, অজ্ঞাতপরিচয় নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বর্তমানে নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে বলে জানান ওসি বকর মিয়া।
এআর





