বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৈগাড়ী মোড়ে বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো ২ জন।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নন্দীগ্রাম থানার অফিসার ইন চার্জ (ওসি) ফয়জুর রহমান বলেন, বগুড়া থেকে নাটোরগামী যাত্রীবাহী একটি বাস ও অপরদিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হন। আহত হন আরো ২ জন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতদের উদ্ধার করে নন্দীগ্রাম থানায় নেয়া হয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





