রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাইকেল চুরির দায়ে এক ব্যক্তিকে বেধরক পিটিয়ে পুলিশে দিয়েছে কর্মচারীরা।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রকলা ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম তরিকুল ইসলাম। তার বাড়ি রাজপারা থানার রায়পুরা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সিড়ির সাথে সাইকেল রেখে শিক্ষার্থীরা ক্লাসে গেলে ওই ব্যক্তি সাইকেলের তালা কাটতে থাকে। এসময় ওই বিভাগের কর্মচারীরা তা দেখতে পেলে তিনি পালানোর চেষ্টা করেন। এসময় হাতে-নাতে তাকে ধরে চুরির দায়ে মারতে থাকেন ঘটনাস্থলে উপস্থিত আরও কয়েকজন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে মতিহার থানারওসি আলমগীর হোসেন জানান, ক্যাম্পাস থেকে তরিকুল ইসলাম নামের একজনকে সাইকেল চুরির অপরাধে ধরা হয়েছে। তাকে থানায় নিয়ে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





