পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবীন-প্রবীণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আজ শনিবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মিলনমেলাকে পুঁজি করে কতিপয় ব্যক্তির আর্থিক দূর্নীতি, সীমাহীন অব্যবস্থাপনা, সিন্ডিকেটবাজী, স্বেচ্ছাচারিতা ও ব্যক্তি প্রতারণাকে ধিক্কার জানিয়ে সর্বস্তরের শিক্ষার্থীরা এই প্রতিবাদী মানববন্ধন আয়োজন করে।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দীর্ঘ এই মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধন শেষে মকলেছার রহমান রেজা, নুরুজ্জামান বাবু, কাজী আল তারেক, তাজমিনুল ইসলাম তানু, মির্জা শাহনেওয়াজ লতিফ লিও, আসাদুজ্জামান মিলন প্রমুখ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বক্তারা মিলন মেলায় উত্তোলনকৃত টাকার আয়-ব্যয়ের হিসাবসহ এসব অনিয়ম-অব্যবস্থাপনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭০ বর্ষপূর্তি উপলক্ষে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এসএইচ





