২০ দলীয় জোটের ডাকা হরতাল ও চলমান অবরোধের সমর্থনে রাজধানীর পুরান ঢাকার বংশালে মিছিল করেছে জোট নেতা-কর্মীরা।

বুধবার সকাল সাড়ে ১০টায় মিঠিলটি বের হয়। মিছিলটিতে নেতৃত্ত্ব দেন ২০ দলীয় জোট নেতা-কর্মীরা।

স্থানীয়রা জানায়, পুরান ঢাকার বংশাল পুরানা চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়ে মুকিম বাজার গিয়ে শেষ হয়। মিছিল শেষে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এসময় নেতা-কর্মীরা গুম-খুন বন্ধ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বাণ জানান।

এমকে/ইআর