বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ যাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে হিজলা উপজেলার পুরাতন হিজলা এলাকার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার জানান, সকালে পুরাতন হিজলা সংলগ্ন নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্খলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে লাশটি নিখোঁজ চাঁন মিয়ার (৪৫) বলে স্বজনরা সনাক্ত করেন।

উপজেলা লঞ্চঘাটে বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী লঞ্চের পেছনে থাকা একটি ট্রলার স্রোতে ডুবে যায়। এসময় ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা চাঁন মিয়া (৪৫) নিখোঁজ হন।
জেইউ