ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রোববার রাতে রংপুরের বিভিন্ন স্থান থেকে ৫৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোতয়ালী থানায় ২৪ জন, পীরগঞ্জে ১০ জন, মিঠাপুকুরে ৫ জন, কাউনিয়ায় ৭ জন, গঙ্গাচড়ায় ৩জন, বদরগঞ্জ ও পীরগাছায় ২ জন করে এবং তারাগঞ্জ থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।

এসআই শরিফুল ইসলাম আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে হত্যা, মাদক বিক্রি, সেবন, পাচার ছাড়াও জুয়া, ছিনতাই, ডাকাতি, চুরি ও রাহাজানির মামলা রয়েছে।

এআর