অবৈধভাবে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে আটক মিয়ানমারের ৪০ নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার দুপুর ১টায় তাদেরকে স্ব-স্ব পয়েন্ট দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
কক্সবাজারস্থ ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল ইসলাম জানান, মিয়ানমারের কাটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৪০ রোহিঙ্গাকে আটক করা হয়।
সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত উখিয়া সীমান্তের বালুখালী, পালংখালী, তুমব্রু ও ঘুমধুম বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে।
পরে তাদেরকে খাবার ও চিকিৎসা সেবা প্রদান করে নিরাপদে স্ব-স্ব পয়েন্ট দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ৫ দিনে অবৈধভাবে অনুপ্রবেশকালে মিয়ানমারের ১৫৫ জন নাগরিককে আটকের পর ফেরত পাঠায় বিজিবি।
এআর





