টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার ভোররাত ৩ টার দিকে র‌্যাব-১২ এর সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- ওই বাড়ির মালিক আবুল হোসেন চিশতির দুই ছেলে মাছুম (৩০) ও খোকন (২৫)।

র‍্যাবের

এ অভিযানে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, বই ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃংখলা বাহিনী।

এর আগে রাতে ওই বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব। আটককৃতরা জেএমবি’র সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১২ এর অধিনায়ক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদস্যরা রাত ১১টা থেকে ওই বাড়িটি ঘিরে রাখে। পরে আমরা নিশ্চিত হই ওই বাসায় বেশ কয়েকজন জঙ্গি অবস্থান করছেন।

এর প্রেক্ষিতে ওই বাড়িটিতে অভিযান পরিচালনা করে দুই সহোদরকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুরের জঙ্গি আস্তানায় র‌্যাব অভিযান চালায়।

এমবি